Betaফ্রি ও ওপেন সোর্স

বলুন, কথন
লিখে দিবে।

বাংলায় কথা বলুন, যেকোনো অ্যাপে লেখা হয়ে যাবে। দাঁড়ি-কমা আর সংখ্যাসহ। পুরোটাই চলে আপনার Mac বা iPhone-এ, ইন্টারনেট ছাড়াই।

অ্যাকাউন্ট লাগে না। কণ্ঠ থাকে আপনার ডিভাইসেই।

যেকোনো অ্যাপে চেপে ধরুন ⌥Space

আপনি বললেন: আমি দুই হাজার পঁচিশ সালে ঢাকায় ছিলাম তুমি কোথায় ছিলে

আমি ২০২৫ সালে ঢাকায় ছিলাম। তুমি কোথায় ছিলে?

দ্রুত মডেল · অফলাইন এক বাক্যে প্রায় ০.০৪ সেকেন্ড
macOS

শর্টকাট চাপুন, বলুন, ছেড়ে দিন।

মেইল, Slack, Word, ব্রাউজার, যেখানে কার্সর আছে সেখানেই লেখা বসে যায়। কথন মেনু বারে চুপচাপ বসে থাকে, দরকার হলেই শোনে।

Kothon's home screen on Mac
  1. ডাউনলোড করে খুলুন

    .dmg থেকে Applications-এ টেনে আনুন। অ্যাপটি Apple-এর নোটারাইজড।

  2. মডেল বেছে নিন

    দ্রুত বা নিখুঁত। একবারই নামাতে হয়, তারপর সব অফলাইনে।

  3. অনুমতি দিন

    মাইক্রোফোন আর Accessibility, যাতে কথন অন্য অ্যাপে লিখতে পারে।

  4. বলা শুরু করুন

    ⌥ Option + Space চেপে ধরে বলুন, ছেড়ে দিলেই লেখা।

ফিচার্স

শুরু থেকেই বাংলার জন্য তৈরি।

বেশিরভাগ ডিক্টেশন টুলে বাংলা থাকে শেষের দিকে। কথন শুরু থেকেই বাংলা ভাষা, বাংলা লেখার নিয়ম আর বাংলা সংখ্যা মাথায় রেখে বানানো।

দাঁড়ি-কমা নিজে থেকেই

কথা শেষে দাঁড়ি, প্রশ্নে প্রশ্নবোধক, মাঝে কমা। ডিভাইসেই, প্রায় ১৬ মিলিসেকেন্ডে।

তুমি কোথায় যাচ্ছতুমি কোথায় যাচ্ছ?

সংখ্যা ঠিকঠাক

বলা সংখ্যা লেখা হয় অঙ্কে। বাংলা বা ইংরেজি অঙ্ক, যেটা চান।

দুই হাজার পঁচিশ২০২৫
পঞ্চাশ শতাংশ৫০%

একবার ঠিক করলেই শেখে

History-তে কোনো শব্দ একবার সংশোধন করুন, পরের বার কথন নিজেই ঠিক লিখবে।

Mac · Windows · Linux

বাংলিশ, চাইলে

বাক্যের মাঝে ইংরেজি শব্দ ইংরেজিতেই লেখা যায়।

মিটিংয়েmeeting-এ
Mac · Windows · Linux

ইংরেজিও বোঝে

পুরো বাক্য ইংরেজিতে বললে কথন নিজেই ইংরেজি মডেলে চলে যায়।

Mac · Windows · Linux

History আপনার হাতে

আগের লেখা আবার কপি করুন, শুনুন, বা মুছে ফেলুন। চাইলে History পুরো বন্ধ রাখুন।

দুটি মডেল

দ্রুত চাই, নাকি নিখুঁত?

দুটোই বাংলার জন্য টিউন করা। যেকোনো সময় বদলানো যায়।

দ্রুত

Bangla FastConformer
সাইজ
138 MB
শব্দ ভুল
9.0%
এক বাক্যে
~0.04 s

বলা শেষ হতেই লেখা চলে আসে। বেশিরভাগ কাজের জন্য এটাই যথেষ্ট, তাই কথন শুরুতে এটাই চালু রাখে।

নিখুঁত

BengaliAI Whisper Medium
সাইজ
831 MB
শব্দ ভুল
8.2%
সংখ্যা ঠিক করে
7.1%

Bengali.AI প্রতিযোগিতায় প্রথম হওয়া মডেল। আকারে বড়, একটু সময় নেয়, তবে ভুল আরও কম। iPhone-এ এটি চলে Neural Engine-এ।

১০০টি শব্দে কতগুলো ভুল হয়

নিখুঁত
7.1
দ্রুত
9.0
সাধারণ Whisper মডেল
~50
FLEURS bn_in টেস্ট সেটের ২০০টি ক্লিপে, যতিচিহ্ন বাদ দিয়ে মাপা। নিখুঁত-এর মান সংখ্যা ঠিক করার পরে। সাধারণ Whisper-এর মান আনুমানিক।
Kothon on iPhone: a big purple microphone button The Kothon keyboard typing Bengali in Messages
iPhone · iPad

পকেটেও কথন।

কথন কিবোর্ড যোগ করুন, তারপর মেসেজ, WhatsApp, নোটস, যেকোনো অ্যাপে মাইক চেপে বাংলায় বলুন।

  • পুরোটাই ফোনে। নিখুঁত মডেল চলে iPhone-এর Neural Engine-এ।
  • Full Access ছাড়াই টাইপ করে। কিবোর্ড কোনো নেটওয়ার্কে যোগাযোগ করে না।
  • আমার শব্দ। নাম বা বিশেষ শব্দ যেভাবে চান সেভাবে লেখার তালিকা।
  • ছোট ছোট সুবিধা। ইমোজি, ইংরেজি কিবোর্ড, দুবার স্পেসে দাঁড়ি।
App Store থেকে নিনফ্রি ডাউনলোড
গোপনীয়তা

আপনার কথা আপনার ডিভাইসেই থাকে।

কথন কোনো সার্ভারে আপনার কণ্ঠ পাঠায় না, কারণ কথনের কোনো সার্ভারই নেই। সব শোনা আর লেখা হয় আপনার Mac বা ফোনের ভেতরে।

পুরো গোপনীয়তা নীতি পড়ুন

যা সংগ্রহ করে
কিছুই না। অ্যাকাউন্ট নেই, অ্যানালিটিক্স নেই, বিজ্ঞাপন নেই।
আপনার কণ্ঠ
শর্টকাট বা মাইক চাপলেই শুধু রেকর্ড হয়, ডিভাইসেই লেখা হয়, কোথাও আপলোড হয় না।
History
শুধু আপনার ডিভাইসে থাকে। যেকোনো সময় মুছুন বা বন্ধ রাখুন।
ইন্টারনেট
শুধু মডেল নামাতে (Hugging Face থেকে) আর Mac-এ আপডেট দেখতে (GitHub থেকে)।
ওপেন সোর্স

সবার জন্য, সবার সামনে।

কথনের কোড MIT লাইসেন্সে, মডেলগুলো Apache-2.0-তে। পড়ুন, বানান, বদলান, ভুল পেলে জানান।

Handy-র ওপর তৈরি। বাংলা মডেল এসেছে Bengali.AI কমিউনিটি থেকে।

প্রশ্ন
কথন কি ফ্রি?

হ্যাঁ, পুরোপুরি। কোনো সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন বা লুকানো খরচ নেই।

ইন্টারনেট লাগবে?

শুধু প্রথমবার মডেল নামানোর সময়। তারপর ইন্টারনেট বন্ধ থাকলেও কথন চলবে।

কোন Mac-এ চলবে?

Apple Silicon (M1 বা নতুন) Mac-এ। Windows আর Linux সংস্করণ শীঘ্রই আসছে।

শর্টকাট কাজ করছে না, কী করব?

System Settings › Privacy & Security › Accessibility-তে কথন চালু আছে কিনা দেখুন। পাসওয়ার্ড ম্যানেজারের মতো কিছু অ্যাপ Secure Input চালু করে শর্টকাট আটকে দেয়; তখন কথন সতর্ক করে।

এটা কি এখনও বেটা?

হ্যাঁ। কথন নতুন, তাই মাঝে মাঝে ভুল হতে পারে। কিছু ভাঙলে আমাদের জানান, অনেক সাহায্য হয়।

আপনার কথাই হোক আপনার লেখা।