গোপনীয়তা নীতি

কথন কিছুই সংগ্রহ করে না।

সর্বশেষ হালনাগাদ: ১৯ নভেম্বর ২০২৬

কথন Omnixima-র তৈরি একটি অফলাইন বাংলা ডিক্টেশন অ্যাপ, macOS, Windows, Linux, iPhone ও Android-এর জন্য। এই নীতি সবগুলোর জন্য প্রযোজ্য।

কথন যা সংগ্রহ করে

কিছুই না। কথনে কোনো অ্যাকাউন্ট, অ্যানালিটিক্স বা বিজ্ঞাপন নেই।

আপনার কণ্ঠ আর লেখা

কথা রেকর্ড হয় এবং লেখায় রূপান্তর হয় আপনার ডিভাইসেই। অডিও বা লেখা কখনো আমাদের বা অন্য কারো কাছে পাঠানো হয় না। আপনার ডিক্টেশনের ইতিহাস শুধু ডিভাইসে অ্যাপের ভেতরে থাকে, যেকোনো সময় মুছে ফেলতে পারেন। অ্যাপ মুছলে ইতিহাসও মুছে যায়।

iPhone কিবোর্ড

কথন কিবোর্ড Full Access ছাড়াই টাইপ করে। Full Access চালু করলে সেটি শুধু একই ডিভাইসে কিবোর্ড আর কথন অ্যাপের মধ্যে বলা লেখা আদান-প্রদানে ব্যবহার হয়। কিবোর্ড আপনি যা টাইপ করেন তা রেকর্ড করে না, কোনো নেটওয়ার্কে যোগাযোগও করে না।

ডাউনলোড

আপনি কোনো স্পিচ মডেল নামাতে চাইলে কথন সেটি Hugging Face (huggingface.co) থেকে নামায়। এটি সাধারণ ফাইল ডাউনলোড, কথন এর সঙ্গে আপনার কোনো তথ্য পাঠায় না। অন্য যেকোনো ওয়েব সার্ভারের মতো Hugging Face অনুরোধটি লগ করতে পারে; দেখুন Hugging Face-এর গোপনীয়তা নীতি। ডেস্কটপ অ্যাপ আপডেটের জন্য GitHub-ও দেখে, তাতে কোনো ব্যক্তিগত তথ্য যায় না।

শিশুরা

কথন শিশুসহ কারো কাছ থেকেই কোনো তথ্য সংগ্রহ করে না।

পরিবর্তন

এই নীতি বদলালে আমরা এই পাতা আর ওপরের তারিখ হালনাগাদ করব। পুরো ইতিহাস GitHub রিপোজিটরিতে আছে।

যোগাযোগ

GitHub-এ একটি issue খুলুন।